Sunday, January 21, 2024

বিশ্ব রেকর্ড গড়া ব্যাটসম্যান ডাক পেলেন অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে

 

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে নতুন মুখ জ্যাক ফ্রেজার–ম্যাকগার্কইনস্টাগ্রাম/ফ্রেজার–ম্যাকগার্ক

৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্ব রেকর্ডটি এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। আর ৫০ ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্ব রেকর্ড জ্যাক-ফ্রেজার-মাকগার্কের, যে শতকটি হয়েছে মাত্র ২৯ বলে।

২১ বছর বয়সী ফ্রেজার-মাকগার্ক প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন। আগামী মাসে হতে যাওয়া অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের দলে গ্লেন ম্যাক্সওয়েলের বদলি করা হয়েছে তাঁকে।

২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে সপ্তাহ দুয়েক আগেই। সেই দল থেকে চোটে ছিটকে গেছেন ঝাই রিচার্ডসন, আর ম্যাক্সওয়েলকে দেওয়া হয়েছে বিশ্রাম। দুজনের বদলি হিসেবে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা জাভিয়ের বার্টলেট এবং ম্যাকগার্ককে।

ম্যাকগার্ক গত বছরের ৮ অক্টোবর মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে মাত্র ২৯ বলে শতক স্পর্শ করেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে ডি ভিলিয়ার্সের দ্রুততম শতকের রেকর্ডটি ভেঙে দেয়। লিস্ট ‘এ’ আইসিসি স্বীকৃত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণগুলোর একটি। ৫০ ওভারের বিভিন্ন দেশের ঘরোয়া প্রতিযোগিতা, ওয়ানডে এবং আইসিসির ওয়ানডে মর্যাদা না পাওয়া দেশগুলোর কিছু আন্তর্জাতিক ম্যাচ লিস্ট ‘এ’র অন্তর্ভুক্ত।


ক্যারিবীয় ‘ভেড়ার পালের’ মেন্টর ব্রায়ান লারা

ক্যারিবীয় ‘ভেড়ার পালের’ মেন্টর ব্রায়ান লারা

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পাওয়ার মুহূর্তে দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলছিলেন ম্যাকগার্ক। যেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে ২৫ বলে ৫৪ রানের একটি ইনিংসও খেলেছেন।

ক্যারিবীয়দের বিপক্ষে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরার ওয়ানডে তিনটির জন্য নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। টেস্টের নিয়মিত মুখ মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডও পেয়েছেন বিরতি। সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। এটি হতে যাচ্ছে ডেভিড ওয়ার্নারের অবসর-পরবর্তী অস্ট্রেলিয়ার প্রথম সিরিজ।

জ্যাক ফ্রেজার–ম্যাকগার্ক বিগ ব্যাশের নিয়মিত মুখ
জ্যাক ফ্রেজার–ম্যাকগার্ক বিগ ব্যাশের নিয়মিত মুখ
ইনস্টাগ্রাম/ফ্রেজার–ম্যাকগার্ক

অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবোট, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, জ্যাক ফ্রেজার-মাকগার্ক, ল্যান্স মরিস, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হওয়ার ইচ্ছা ছিল, তবে...


 কলেজে পড়ার সময় থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন, কাজ করেন কপিরাইটার হিসেবে। বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজের সুবাদেই মডেলিংয়ের প্রস্তাব পান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

২ / ৬
এই অভিনেত্রী আর কেউ নন, রাশি খান্না। সুজিত সরকারের ‘মাদ্রাজ ক্যাফে’ দিয়ে প্রথমবার হিন্দি সিনেমায় দেখা যায় তাঁকে। পরে নিয়মিত তাঁকে দেখা যায় দক্ষিণি সিনেমায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এই অভিনেত্রী আর কেউ নন, রাশি খান্না। সুজিত সরকারের ‘মাদ্রাজ ক্যাফে’ দিয়ে প্রথমবার হিন্দি সিনেমায় দেখা যায় তাঁকে। পরে নিয়মিত তাঁকে দেখা যায় দক্ষিণি সিনেমায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন

তিন কারণে ‘যোদ্ধা’য় রাশি

তিন কারণে ‘যোদ্ধা’য় রাশি
৩ / ৬
এখন অভিনয়ে নিয়মিত হলেও রাশি খান্না আদতে অভিনয়েই আসতে চাননি। চেয়েছিলেন আইএএস কর্মকর্তা হতে। কিন্তু রাশি খান্না যখন ভারতের ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাঁর সামনে খুলে যায় অভিনয়ের দরজা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এখন অভিনয়ে নিয়মিত হলেও রাশি খান্না আদতে অভিনয়েই আসতে চাননি। চেয়েছিলেন আইএএস কর্মকর্তা হতে। কিন্তু রাশি খান্না যখন ভারতের ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাঁর সামনে খুলে যায় অভিনয়ের দরজা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৬
‘ওহালু গুসাগুসালাদে’, ‘ইমাইক্কা নদিগাল’, ‘ভিলেন’, ‘বেঙ্গল টাইগার’, ‘সুপ্রিম’,‘থোলি প্রেমা’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে তাঁকে। তামিল, তেলেগু, মালয়লমসহ বিভিন্ন দক্ষিণি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘ওহালু গুসাগুসালাদে’, ‘ইমাইক্কা নদিগাল’, ‘ভিলেন’, ‘বেঙ্গল টাইগার’, ‘সুপ্রিম’,‘থোলি প্রেমা’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে তাঁকে। তামিল, তেলেগু, মালয়লমসহ বিভিন্ন দক্ষিণি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৬
এ ছাড়া অভিনয় করেছেন আরেকটি আলোচিত সিরিজ ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’-এ। এ সিরিজে তাঁকে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করতে দেখা যায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এ ছাড়া অভিনয় করেছেন আরেকটি আলোচিত সিরিজ ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’-এ। এ সিরিজে তাঁকে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করতে দেখা যায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৬
চলতি বছর হিন্দি ও দক্ষিণি সিনেমা মিলিয়ে পাঁচটি সিনেমা মুক্তি পাবে রাশির। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
চলতি বছর হিন্দি ও দক্ষিণি সিনেমা মিলিয়ে পাঁচটি সিনেমা মুক্তি পাবে রাশির। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আট মাস কেবল বন্ধু ছিলাম, চার মাস ডেট করেছি

 

পরিচয়ের এক বছরের মাথায় আজিম ও অহনা সারলেন বিয়ের আনুষ্ঠানিকতাছবি: আজিমের সৌজন্যে

বাংলাদেশের মডেলিং ইন্ডাস্ট্রির মোস্ট ওয়ান্টেড ব্যাচেলরদের একজন আজিম-উদ-দৌলা। ব্যাচেলরদের ক্লাব থেকে তাঁর নামটাও এবার কাটা পড়ল। হৃদয় দেওয়া–নেওয়ার কাজটা আগেই সেরেছিলেন। ১২ জানুয়ারি পারিবারিক আবহে আক্‌দের মাধ্যমে কাগজে–কলমে তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস বদলে গেল। এখন তিনি ‘ম্যারিড’। ২০ জানুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্টের সংরক্ষিত পিকনিক ও বিনোদন স্পট শাহীন দ্বীপে সাড়ম্বরে সারলেন রিসেপশন।

১২ জানুয়ারি পারিবারিক আবহে হয়েছে আক্‌দ
১২ জানুয়ারি পারিবারিক আবহে হয়েছে আক্‌দ
ছবি: আজিমের সৌজন্যে
আক্‌দের পর আজিম ও অহনা
আক্‌দের পর আজিম ও অহনা
ছবি: আজিমের সৌজন্যে
আজিম-উদ-দৌলা ও অহনা অরণি হাসান
আজিম-উদ-দৌলা ও অহনা অরণি হাসান
ছবি: আজিমের সৌজন্যে

কনে অহনা অরণি হাসান যুক্তরাজ্যের লন্ডন থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। ঢাকায় একটি ব্রিটিশ এনজিওর হয়ে সুবিধাবঞ্চিতদের আইনি সহায়তা দেন।

১২ জানুয়ারি আকদ শেষে ১৯ তারিখে হয়েছে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা
১২ জানুয়ারি আকদ শেষে ১৯ তারিখে হয়েছে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা
ছবি: আজিমের সৌজন্যে
গায়ে হলুদে অহনার পরনে ছিল হলুদ ফিরোজা লেহেঙ্গা। আজিমের পরনে ছিল পাঞ্জাবি ও ফুলেল নকশা আঁকা হলুদ কোটি
গায়ে হলুদে অহনার পরনে ছিল হলুদ ফিরোজা লেহেঙ্গা। আজিমের পরনে ছিল পাঞ্জাবি ও ফুলেল নকশা আঁকা হলুদ কোটি
ছবি: আজিমের সৌজন্যে

আজিম জানান, বছরখানেক আগে ঢাকাতেই এক অনুষ্ঠানে অহনার সঙ্গে পরিচয়। পরিচয় থেকে বন্ধুত্ব। তারপর? আজিমের মুখ থেকেই শুনুন, ‘মনে হলো আমাদের সম্পর্কটাকে আরও এগিয়ে নেওয়া যায়। ও একটা সম্পর্ককে এত সম্মান করে, এত কেয়ারিং—আমি এই মানুষটাকে হারাতে চাইনি। মনে হলো, মানুষটাকে জীবনসঙ্গী করার সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই আর সময় নিইনি। আট মাস কেবল বন্ধু ছিলাম। চার মাস ডেট করেছি। তারপর বিয়ে করে ফেলেছি।’ বিয়ের পর এই দুজন আছেন ধানমন্ডিতে।

গায়ে হলুদে অহনা
গায়ে হলুদে অহনা
ছবি: আজিমের সৌজন্যে
পরিচয়ের এক বছরের মাথায় আজিম ও অহনা সারলেন বিয়ের আনুষ্ঠানিকতা
পরিচয়ের এক বছরের মাথায় আজিম ও অহনা সারলেন বিয়ের আনুষ্ঠানিকতা
ছবি: আজিমের সৌজন্যে
আরও পড়ুন

প্যারিসে মডেল আজিমের ফটোশুট

রিসেপশনে কনের পরনে ছিল লাল বেনারসি, ওপরে সোনালি জরি আর চুমকি পুঁতিতে ভারি জারদৌসি ও এমব্রয়ডারির কাজ। হাতে লাল বটুয়া আর জমকালো পাড়ের লাল নেটের ওড়না। আজিমের পরনে ছিল ঘিয়েরঙা শেরওয়ানি, ওপরে ছিল নিখুঁত সুতায় নকশা বোনা। পাশাপাশি কনের সঙ্গে মিলিয়ে লাল রঙের ওড়না। পাগড়িতেও ছিল সোনালি আর লালের সমন্বয়।

হানিমুনে ইউরোপ যাবেন এই দম্পতি
হানিমুনে ইউরোপ যাবেন এই দম্পতি
ছবি: আজিমের সৌজন্যে

একটু গুছিয়ে নিয়ে ইউরোপে হানিমুনে যাবেন এই নবদম্পতি। তবে কবে, কোথায় যাবেন তা এখনো ঠিক করেননি।

দেশের প্রথম সারির মডেলদের একজন আজিম-উদ-দৌলা। দেশে তো বটেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, প্যারিস আর ভারতের অনেক ফ্যাশন শো ও ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। কান ও প্যারিস ফ্যাশন উইক থেকেও মিলেছে পুরস্কার আর সম্মাননা। তরুণদের অনেকেই অনুসরণ করেন আজিমের স্টাইল ও ফ্যাশন। ছেলেদের জন্য নিজেই গড়ে তুলেছেন এ জেড নামের ব্র্যান্ড।

গাজীপুরের খাদ্যপণ্য কারখানার শ্রমিকেরা মহাসড়কে, লাঠিপেটা করে সরাল পুলিশ


 সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় আজ সোমবার সকালে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকেরাছবি: প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি খাদ্যপণ্য উৎপাদন কারখানার শ্রমিকেরা সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকাল পৌনে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। এ সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেলে শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক মাস আগে সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করে। পোশাক কারখানাগুলো সরকার ঘোষিত বেতন বাস্তবায়ন করলেও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে আজ সকাল থেকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।


অর্থনীতির স্বার্থেই মজুরি আরও বাড়ানো দরকার

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বলে। কিন্তু শ্রমিকেরা পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ
ছবি: প্রথম আলো

কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিক আরাফাত হোসেন বলেন, ‘সব কারখানায় শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা দেওয়া হলেও আমাদের কারখানায় দিচ্ছে না। আমাদের কারখানার শ্রমিকেরা সর্বনিম্ন বেতন পাচ্ছেন ৬ হাজার ৭০০ টাকা। সবাই বেতন পেলে আমরা কেন পাচ্ছি না, আমাদের কেন ঠকানো হচ্ছে?’

শ্রমিক মো. হাবিব বলেন, ‘চলতি মাসের শুরু থেকেই আমরা সরকার ঘোষিত বেতন দেওয়ার দাবি জানিয়ে আসতেছি। কর্তৃপক্ষ দিচ্ছি-দেব বলে সময় নিচ্ছে। এখন পর্যন্ত সেই বেতন আমরা পাইনি। এ কারণে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’

গত বৃহস্পতিবার থেকে শ্রমিকদের সঙ্গে বেতন–ভাতা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘বেশ কয়েকবার আলাপ–আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের বেতন ছিল ৬ হাজার ৭০০ টাকা। তাঁদের বেতন ১ হাজার ৩০০ টাকা বৃদ্ধি করে এখন ৮ হাজার টাকা করা হয়েছে। গত শনিবার কারখানা বন্ধ রাখা হয়েছিল। বেতনের বিষয়ে সমাধান হওয়ার পর গতকাল রোববার থেকে শ্রমিকেরা কাজও করেছেন। কিন্তু আজ সকালে বহিরাগত কিছু শ্রমিকের উসকানিতে বিক্ষোভ হয়েছে। সেখানে আমাদের কোনো শ্রমিক ছিল না।’

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, শ্রমিকদের ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। শ্রমিকেরা সরে গেলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কারখানা এলাকায় শিল্প ও থানার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে