Friday, December 27, 2024

সাক্ষাৎকার: বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী গুমের ঘটনা ঘটেছে মূলত রাজনৈতিক কারণেই

 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনাগুলো তদন্তে গঠিত কমিশন ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ (সত্য উন্মোচন) শীর্ষক অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। এই কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। ১৯ ডিসেম্বর গুলশানে কমিশনের কার্যালয়ে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বার্তা সম্পাদক রাজীব হাসান ও নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান

প্রথম আলো

কমিশন গঠনের সাড়ে তিন মাসের মাথায় এসে অন্তর্বর্তী প্রতিবেদন দেওয়া হলো। এই সময় যে ঘটনাগুলো নিয়ে আপনারা অনুসন্ধান করেছেন, সেখানে অপরাধ প্রমাণের জন্য উপযুক্ত তথ্যপ্রমাণ বা আলামত কি পাওয়া গেছে?

মইনুল ইসলাম চৌধুরী: আমাদের এই কমিশন একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। এই কমিশনের প্রতিবেদনের ফলে কোনো আসামির বিরুদ্ধে অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে যে প্রতিবেদন দেবে, সেটা হলো পুলিশ প্রতিবেদন। এই কমিশন কোনো তদন্তকারী সংস্থাও নয়, প্রসিকিউটিং এজেন্সিও নয়। কমিশনের প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তদন্তের জন্য প্রয়োজনীয় অনেক রসদও এখানে রয়েছে।

মামলার অনেক আলামত কমিশনের প্রতিবেদনে থাকবে। গুম হওয়া যেসব ব৵ক্তি ফেরত এসেছেন অথবা যাঁরা ফেরত আসেননি, তাঁদের স্বজনেরা আমাদের কাছে জবানবন্দি দিয়েছেন। তাঁরা যেসব এলাকার বা গোপন বন্দিশালার যে বর্ণনা 

Wednesday, December 25, 2024

তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে: জামায়াতের আমির


 খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল মোড়ে পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে। ছবি: প্রথম আলো

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আবহমান কাল থেকে আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি। এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছে, একটানা সাড়ে ১৫ বছর, তারা মনের মতো করে সাজাতে পারেনি। তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে। দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে দেশের মানুষের রিজিক তারা তুলে নিয়েছে।’

খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল মোড়ে আজ বৃহস্পতিবার সকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। ডুমুরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়।

সচিবালয়ের একটি ফটক খুলে দেওয়া হয়েছে

 

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য একটি ফটক খুলে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। ফটক খুলে দিলে বাইরে অপেক্ষমাণ কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Sunday, December 22, 2024

জনপ্রশাসনে এখনো অস্থিরতা ৪ মাসে ৫৩৭ কর্মকর্তার পদোন্নতি। সচিব করা হয়েছে ২৩ কর্মকর্তাকে। গ্রেড-১ পদে ১৭ জনের পদোন্নতি। অতিরিক্ত সচিব ১৩৫, যুগ্ম সচিব ২২৮ এবং উপসচিব পদে পদোন্নতি পান ১৩৪ জন।


 উপসচিব পদে পদোন্নতিতে কোটার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশের প্রতিবাদে গতকাল সচিবালয়ে প্রশাসন ক্যাডারের জমায়েত।ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাড়ে চার মাসে একের পর এক বিষয় নিয়ে প্রশাসনে বিশৃঙ্খলা লেগেই আছে। পদোন্নতি, পদায়নসহ নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ব্যস্ত থাকতে হচ্ছে জনপ্রশাসনের কর্মকর্তাদের। নিয়মিত (রুটিন) কাজ ছাড়া নীতিনির্ধারণী বড় কোনো সিদ্ধান্ত নিয়ে এগোতে পারছে না প্রশাসন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বঞ্চনার শিকার কর্মকর্তাদের পদোন্নতি, পদায়ন, পদমর্যাদা ও আর্থিক সুবিধার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নাগরিক সেবা সহজ করা, সরকারি কর্মকর্তাদের কাজের গতি বাড়ানো ও দুর্নীতি কমানোর ক্ষেত্রে তেমন নজর দেওয়া হয়নি।

জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি সুপারিশকে কেন্দ্র করে গতকাল রোববার প্রশাসনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বর্তমানে প্রশাসন থেকে ৭৫ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তা নিয়োগের বিধান রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নাগরিক সেবা সহজ করা, সরকারি কর্মকর্তাদের কাজের গতি বাড়ানো ও দুর্নীতি কমানোর ক্ষেত্রে তেমন নজর দেওয়া হয়নি।

সংস্কার কমিশনের এই প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েক শ কর্মকর্তা। আবার অন্য ২৫টি ক্যাডারের জোট আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদও কমিশনের সুপারিশে ক্ষোভ জানিয়েছে। তারাও আন্দোলনে নামছে। আজ সোমবার কেন্দ্রীয়ভাবে বিবৃতি, এরপর কলমবিরতি, মানববন্ধন ও সমাবেশের ঘোষণা দিয়েছেন প্রশাসন ক্যাডারের বাইরে অন্য ক্যাডারের কর্মকর্তারা। ফলে জনপ্রশাসনে নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এ বিষয়ে প্রথম আলোকে বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক কার্যক্রমে যদি কিছুটা ধীরগতি হয়, সেটা সাময়িক। স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তিনি মনে করেন, যেকোনো সরকারের সাফল্যের মাপকাঠি হচ্ছে নাগরিক সেবার মান বাড়ানো। বর্তমান সরকার নিশ্চয়ই সেদিকে নজর দিচ্ছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ৮ আগস্ট। এ সরকারের সাড়ে চার মাসেও প্রশাসনে শৃঙ্খলা ফেরেনি। মন্ত্রণালয়ের তথ্য বলছে, সাড়ে চার মাসে ৫৩৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সচিব করা হয়েছে ২৩ কর্মকর্তাকে। গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন ১৭ জন। অতিরিক্ত সচিব ১৩৫, যুগ্ম সচিব ২২৮ এবং উপসচিব পদে পদোন্নতি পান ১৩৪ জন।


Wednesday, December 18, 2024

বেসরকারি ব্যাংকে স্নাতক পাসে নিয়োগ, বেতন শুরু ৩৬ হাজারে, প্রবেশন শেষে ৪৫,০০০

 

বেসরকারি ইস্টার্ণ ব্যাংক পিএলসিতে ‘কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ইস্টার্ণ ব্যাংকের ক্যাশ এরিয়া, ব্রাঞ্চ অ্যান্ড সাব ব্রাঞ্চের বিভাগে কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে কতজন নেওয়া হবে, তা নির্ধারিত নয়।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক। সিজিপিএ ৩–এর ওপরে থাকতে হবে।

অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর

ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

 

গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছেছবি: প্রথম আলো

গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৬০)।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-টঙ্গী বিভাগ) এন এম নাসিরুদ্দিন আজ বেলা ২টার দিকে প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত তিনজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছি। তবে তিনজনের মধ্যে শুধু একজনের লাশ টঙ্গী হাসপাতালে পাওয়া গেছে। তাঁর নাম আমিরুল ইসলাম বাচ্চু।’

আরও পড়ুন

নিহত বিল্লালের ছেলে আবদুল্লাহ আল জুবায়ের বলেন, তাঁর বাবা তাবলিগ জামাতের মূল ধারার, তিনি কোনো গ্রুপের নন। টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের মারামারিতে তাঁর বাবা আহত হন। পরে ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত বিল্লাল ফরিদপুর সদর কুঠিবাড়ি কমলাপুরের মৃত আবদুস সামাদ শেখের ছেলে। তিনি বাড্ডা বেরাইতে নিজ বাড়িতে থাকতেন তিনি। পেশায় তিনি তৈরি পোশাক ব্যবসায়ী ছিলেন।

সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত উভয় পক্ষের আহত ৩৫ জন চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে এসেছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, মো. আমিরুল ইসলাম বাচ্চু (৭০) নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর বাড়ি কিশোরগঞ্জে।

সংঘর্ষে তাইজুল ইসলাম নামের আরেক মুসল্লি নিহত হয়েছেন বলে জানিয়েছেন মাওলানা সাদের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম। তিনি বলেন, তাইজুলের বাড়ি বগুড়ায়।

ঢাকা মেডিকেল সূত্র জানায়, টঙ্গীর স্থানীয় হাসপাতাল হয়ে বিল্লালকে ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা হলেন এহসানুল হক সমাজী

 

সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুল হক সমাজীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের কথা জানিয়েছে মন্ত্রণালয়।

এহসানুল হক সমাজীর এ নিয়োগ চুক্তিভিত্তিক। মেয়াদ এক বছরের জন্য। অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ না করার শর্তে যোগদানের তারিখ থেকে এই মেয়াদ শুরু হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, এহসানুল হক সমাজী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজে সহযোগিতা করবেন।

এর আগে অন্তর্বর্তী সরকার এহসানুল হক সমাজীকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ দেয়। গত ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। তবে প্রধান পিপি পদে যোগদানে অপারগতা জানান এহসানুল হক সমাজী।