Wednesday, August 28, 2024

ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন একজন আইনজীবী। আজ বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যানের কাছে সুপ্রিম কোর্টের আইনজীবী মিলহানুর রহমান নাওমী ওই আবেদন করেন।

আবেদনে সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় তাঁর বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবকে। এরপর হত্যা মামলায় আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান একজন আইনজীবী। যদিও গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রথম আলোকে বলেছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব। দরকার হলে বিসিবি তাঁকে সব রকমের আইনি সহায়তাও দেবে।


সাকিবের মামলা নিয়ে আসিফ নজরুলের পাল্টা প্রশ্ন

একটি মুরগির দাম ৩ লাখ টাকা, কেন এত বেশি


 ভিয়েতনামের বাসিন্দাদের কাছে ডং তাও মুরগি খুবই জনপ্রিয়। এই মুরগি তার শারীরিক বৈশিষ্ট্যের জন্য ‘ড্রাগন চিকেন’ নামে বেশি পরিচিত। ডং তাও মুরগিকে ভিয়েতনামে মর্যাদার প্রতীক হিসেবে ধরা হয়। এই মুরগির মাংস দিয়ে তৈরি বিভিন্ন খাবার সেখানে ভীষণ জনপ্রিয়। এই মুরগি দেখতে অন্যান্য মুরগির চেয়ে আলাদা। সাধারণত একটি পূর্ণবয়স্ক  তাও মুরগির দাম প্রায় আড়াই হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় তা প্রায় ৩ লাখ টাকার সমান। কখনো কখনো আরও বেশি দামে বিক্রি হয় এই মুরগি। বিরল প্রজাতি আর ধীরগতির বংশবৃদ্ধির কারণেও এই মুরগির দাম এত বেশি।

ড্রাগন মুরগির সবচেয়ে দামি অংশ এর পা
ড্রাগন মুরগির সবচেয়ে দামি অংশ এর পা
ছবি: রয়টার্স

ড্রাগন মুরগির পায়ে প্রচুর মাংস থাকে বলে এরা অন্য প্রজাতির মুরগির চেয়ে আলাদা। ড্রাগন চিকেনের পায়ের মাংস দিয়ে তৈরি করা হয় ভিয়েতনামি নানা ঐতিহ্যবাহী পদ। এই মাংসকে সুস্বাদু করতে শেফরা অত্যন্ত ধীরে ধীরে রান্না করেন। চান্দ্র নববর্ষের ছুটিতে এই মুরগি দিয়ে ঘরে ঘরে তৈরি হয় নানা পদ। এই মুরগির পায়ের মাংস আঁশযুক্ত লাল বর্ণের। বেশ সংবেদনশীল। চান্দ্র নববর্ষের সময় উপহার হিসেবেও চাহিদার তুঙ্গে থাকে বিরল ও বিপন্ন জাতের এই মুরগি। সাম্প্রতিক সময়ে এই মুরগির বিভিন্ন রেসিপি বিদেশিদের মনোযোগ আকর্ষণ করেছে। এই মুরগির তৈরি নানা পদ খেতে ভিয়েতনামে ছুটে আসছেন তাঁরা।

ড্রাগন মুরগি দিয়ে তৈরি আলোচিত রেসিপির মধ্যে অন্যতম চিকেন স্টিমড উইথ হার্বস (স্থানীয়ভাবে গা ডং তাও হ্যাপ লা চান), চিকেন ব্রেইজড ইন সয়া সস (গা ডং তাও খো জি দাও), চিকেন উইথ লেমনগ্রাস অ্যান্ড চিলি (গা ডং তাও জাও সা অট) ইত্যাদি
ড্রাগন মুরগি দিয়ে তৈরি আলোচিত রেসিপির মধ্যে অন্যতম চিকেন স্টিমড উইথ হার্বস (স্থানীয়ভাবে গা ডং তাও হ্যাপ লা চান), চিকেন ব্রেইজড ইন সয়া সস (গা ডং তাও খো জি দাও), চিকেন উইথ লেমনগ্রাস অ্যান্ড চিলি (গা ডং তাও জাও সা অট) ইত্যাদি
ছবি: পেক্সেলস

কয়েক শতাব্দী ধরেই ভিয়েতনামে দারুণ জনপ্রিয় এই মুরগি। একসময় শুধু রাজপরিবারের সদস্যরাই এই মুরগি খেতেন। এই মুরগিকে রাজার সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিশ্বাস করা হতো।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ডং তাও মুরগি পাওয়া যায়। হুং ইয়েন প্রদেশের খোয়াই চাউ অঞ্চলের এই গ্রামেই জাতটির উৎপত্তি। পরিণত অবস্থায় ডং তাও জাতের একেকটি মুরগির ওজন ছয় কেজি পর্যন্ত হয়ে থাকে, যার একটি বড় অংশই থাকে পায়ে। এই মুরগি দিয়ে তৈরি আলোচিত রেসিপির মধ্যে অন্যতম চিকেন স্টিমড উইথ হার্বস (স্থানীয়ভাবে গা ডং তাও হ্যাপ লা চান), চিকেন ব্রেইজড ইন সয়া সস (গা ডং তাও খো জি দাও), চিকেন উইথ লেমনগ্রাস অ্যান্ড চিলি (গা ডং তাও জাও সা অট) ইত্যাদি।

ড্রাগন মুরগির চাহিদা যত, উৎপাদন সেই হিসাবে বেশি নয়
ড্রাগন মুরগির চাহিদা যত, উৎপাদন সেই হিসাবে বেশি নয়
ছবি: রয়টার্স

ভিয়েতনামের মুরগির খামারি নুগুয়েন থি হং নুং বলেন, ‘এই মুরগির সবচেয়ে মূল্যবান অংশ হলো এর পা। মুরগির বয়স যখন ১৩ থেকে ১৫ মাস হয়, তখন সবচেয়ে ভালো স্বাদের মাংস পাওয়া যায়। সহজে ভাপ দিয়ে এই মুরগি রান্না করা যায়। এখন ডং তাও মুরগির চাহিদা অনেক। স্বতন্ত্র সুগন্ধ ও দারুণ স্বাদের জন্য এই মুরগির চাহিদা বাড়ছে। খামারিরা ভালো মানের চাল ও ভুট্টা খাওয়ানোর মাধ্যমে এই মুরগি পালন করেন। এই মুরগির চাহিদা যত, উৎপাদন সেই হিসাবে বেশি নয়। তাই এখনো ভিয়েতনামের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারছেন না খামারীরা।

Tuesday, August 27, 2024

হাতিরঝিল লেকে নারী সাংবাদিকের লাশ

 

রাজধানীর হাতিরঝিল লেক থেকে এক নারী সাংবাদিকের লাশ উদ্ধার হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে লাশটি উদ্ধার হয়। তাঁর নাম রাহানুমা সারাহ (৩২)। তিনি বেসরকারি টেলিভিশন জিটিভির নিউজরুম এডিটর ছিলেন।

রাহানুমার স্বামীর ভাষ্য, তিনি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলেছে, এটা আত্মহত্যা নাকি হত্যা, তা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বলা যাবে।

রাহানুমার স্বামীর নাম সায়েদ শুভ্র। তাঁরা রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন। রাহানুমার বাবার নাম বখতিয়ার শিকদার। বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। দুই বোনের মধ্যে রাহানুমা ছোট ছিল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাহানুমাকে নিথর অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পথচারীরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাঁর লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হাতিরঝিল লেকের পানিতে রাহানুমার নিথর দেহ ভাসছিল। পথচারীরা দেখে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এটা আত্মহত্যা নাকি হত্যা, তা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে। তাঁর বাবা নোয়াখালী থেকে ঢাকায় এসেছেন। তিনি থানায় যে অভিযোগ দেবেন, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।

স্বামী সায়েদ শুভ্র বলেন, গতকাল রাহানুমা অফিসে গিয়েছিলেন। রাতে বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে বাসাভাড়ার টাকা পাঠিয়ে দেন। তিনি তাঁকে ফোন করেন। বলেন, বাসায় না এসে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছেন? তখন রাহানুমা বলেন, তিনি ব্যস্ত আছেন। এই বলে ফোন রেখে দেন। দিবাগত রাত তিনটার দিকে তিনি খবর পান, রাহানুমা হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে গিয়ে তিনি রাহানুমার লাশ দেখতে পান।

সায়েদ শুভ্র আরও বলেন, প্রেম করে সাত বছর আগে তাঁরা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন। তাঁদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। তবে বেশ কিছুদিন আগে থেকে রাহানুমা আলাদা হয়ে যেতে চাইছিলেন। তাঁরা কাজি অফিসে গিয়ে বিবাহবিচ্ছেদ সম্পন্ন করতে চেয়েছিলেন। তবে দেশের পরিস্থিতির কারণে তা আর করা হয়নি।


Wednesday, August 21, 2024

ইউএসএআইডির প্রধানের সঙ্গে আলাপ ড. ইউনূসের, সহায়তা নিয়ে আলোচনা

 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএসএআইডি) প্রধান সামান্থা পাওয়ারের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূস এই প্রথম এত উচ্চপর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বললেন।

বিবৃতিতে ইউএসএআইডির মুখপাত্র শেজাল পুলিভারতি বলেন, মানবাধিকার, সুশাসন ও অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন সংস্থাটি কীভাবে সর্বোচ্চ সহায়তা দিতে পারে, তার বিভিন্ন দিক নিয়ে ড. ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন সামান্থা পাওয়ার।

দুজনের আলোচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার বিষয়টিও উঠে আসে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইউএসএআইডির মুখপাত্র বলেন, এই রোহিঙ্গাদের সুরক্ষার ওপর জোর দিয়েছেন সামান্থা পাওয়ার। এ ছাড়া তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো যেন কাজ করতে পারে, তার ওপর গুরুত্ব দেন।

এর আগে গত রোববার ড. ইউনূস বলেছিলেন, তাঁর সরকার রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে। এ কাজে তিনি আরও আন্তর্জাতিক সমর্থন চান।

ড. ইউনূস বলেছিলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রচেষ্টা প্রয়োজন।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ৮ আগস্ট ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ।


Sunday, July 14, 2024

প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীরের ব্যাংক হিসাব জব্দ

 

প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীরের ব্যাংক হিসাব জব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তাঁর স্ত্রী কামরুন নাহার ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে তাঁদের হিসাব খোলার ফরমসহ যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।

সাম্প্রতিক চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংবাদ সম্মেলন করেন। সেখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে তিনি নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থসম্পদের বিষয়টি সামনে আনেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানাল এত টাকা? জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।’

গতকালই জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে টানা দুই মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে বিভিন্ন অভিযোগ ওঠায় তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি তারপরও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় বিভিন্ন অনৈতিক কাজ করেছেন।

এ পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরের বিষয়ে সতর্ক করা হয়। বলা হয়, তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্পর্ক নেই।

জাহাঙ্গীর আলম নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা। তিনি এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।


সাত পৃষ্ঠার চিঠি লিখে গৃহবধূর ‘আত্মহত্যা’, স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গৃহবধূ জান্নাতুল ফেরদৌসীকে (১৯) আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে এ মামলা করেন। এতে জান্নাতু‌লের স্বামী শিপন মিয়া, শ্বশুর, শাশুড়ি ও ননদ‌কে আসামি করা হয়েছে।

জান্নাতুল ফেরদৌসী উপজেলার বিশগিরিপাড়া গ্রামের গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। সাত পৃষ্ঠার একটি চিঠি লিখে গত শনিবার রাতে তিনি বাবার বাড়িতে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ করেছেন তাঁর বাবার বাড়ির সদস্যরা।

মেসির কান্নার পর মার্তিনেজের গোলে আর্জেন্টিনার ত্রিমুকুট

 

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর গোলদাতা লাওতারো মার্তিনেজের সঙ্গে লিওনেল মেসিএএফপি

দর্শক–বিশৃঙ্খলার কারণে প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট দেরিতে শুরু হওয়া আর্জেন্টিনা–কলম্বিয়া ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটেই ছিল নানা নাটকীয়তা। চোট পেয়ে মাঠের বাইরে চলে যান লিওনেল মেসি। কান্নায় ভেঙে পড়েন ডাগআউটে। এরপর নিকো গঞ্জালেসের গোল অফসাইডের কারণে বাতিল হলে আর্জেন্টিনা দলে হতাশা আরও বাড়ে। আনহেল দি মারিয়ার বিদায়ী ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা থাকে গোলশূন্য।

তবে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে লাওতারো মার্তিনেজের ১১২ মিনিটের গোলে কলম্বিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এর মাধ্যমে ত্রিমুকুট জয়ও সম্পন্ন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, আবার মহাদেশীয় শিরোপা—স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা।